শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপটিক ট্যাংকে শিশুকে হত্যা করে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আয়শা বেগমকে পুলিশ আদালতে পাঠিয়েছে। তিনি সখিপুর সরকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। তায়েবা ওই গ্রামের টিটু সরদারের মেয়ে ও স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গতকাল শনিবার সখিপুরে সর্বস্তরের মানুষ তায়েবার হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। গতকাল রাতে তায়েবার আপন চাচি আয়শা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সখিপুরবাসী। আজ রোববার সকাল থেকে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ সখিপুর থানার সামনে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা সখিপুর থানা ঘেরাও করেন।

এ সময় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানান।

ওসি বলেন, ‘আমরা আয়শা নামে একজন খুনিকে শনাক্ত করেছি। তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক কলহের জেরে শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করেছে, এমনটি ধারণা করছি। এ বিষয়ে কিছু সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। তবে এ বিষয়ে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়