শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে টিকটকে পরিচয়ে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দূর্গাপুর গ্রামের দাউদ বিশ্বাস (২৩) নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয়ে দেখা করতে এসে পাশ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের এক ৮ম শ্রেণী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পাশের ইউনিয়ন পরমেশ্বরদী গ্রামের একটি মেহগুনি বাগানে নিয়ে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, এ ঘটনার পরেরদিন শনিবার মেয়ের দাদা বাদি হয়ে দাউদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩)/১০ ধারায় মামলা করেন। মামলা হওয়ার দুই ঘন্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. আতর আলী শেখকে (২৩) গ্রেপ্তার করে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। 

থানা এজাহার সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে জেলার বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে দাউদ বিশ্বাসের (২৩) সাথে পরিচয় হয় সালথা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সাথে। দাউদ তেলজুড়ি এলাকায় আসার জন্য আমন্ত্রণ জানায় ওই কিশোরীকে। আমন্ত্রণ পেয়ে ওই এলাকায় ঘুরাঘুরি শেষে ওইদিন সন্ধ্যার পর কিশোরীকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। ওই ছাত্রী রাতে বাড়িতে না ফেরায় পরিরবারের লোকজন খোঁজাখুঁজি একটি ফোনে টিকটকে দাউদের মোবাইল নম্বর পায়। দাউদকে ফোন দিলে প্রথম ফোন কেটে দেয়। পরে ফোন করে জানায় আধা ঘন্টার মধ্যে আপনাদের মেয়েকে পেয়ে যাবেন। সে অনুযায়ী মেয়ের বাড়ির লোকজন তেলজুড়ি আসার পথে ভ্যানে মেয়েকে পেয়ে সরাসরি বোয়ালমারী থানায় চলে যায়। থানা পুলিশ শুক্রবার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে এ ঘটনায় পরেরদিন শনিবার মেয়ের দাদা বাদি হয়ে দাউদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩)/১০ ধারায় মামলা করেন। 

মামলা হওয়ার পরে প্রথমে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. আতর আলী শেখকে (২৩) গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়