শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বখাটের উৎপাতে স্কুলছাত্রীর পড়ালেখা বন্ধ।

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে বখাটের উৎপাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর এক বছর ধরে পড়াশোনা বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে। স্কুলছাত্রী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই শিক্ষার্থীর দরিদ্র পিতা সিদ্দিক মিয়া একজন ঝালমুড়ি ব্যাবসায়ী। অভিযোগে প্রকাশ,বালিজুরি গ্রামের ওই স্কুলছাত্রী স্কুলে যাতায়াতের প্রথে তার প্রতিবেশী সাইফুল ইসলামের বখাটে ছেলে নয়ন মিয়া (১৬) মাঝে মধ্যেই কুপ্রস্তাবসহ উত্যক্ত করতো।

২০২৪ সালের ৩০ মার্চ শনিবার বিকালে ঘটনার প্রতিবাদ করলে বখাটে নয়ন মিয়া ও তার পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীও তার মাতাকে মারধর ও টানাহেঁচড়া করে। এঘটনায় স্কুল-ছাত্রীর পিতা সিদ্দিক মিয়া বাদি হয়ে শেরপুরের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা নং ১৪৯/২০২৪ দায়ের করা হয়। কিন্তু অর্থ সংকটের কারনে মামলাটি আর লক্ষ্যস্থানে পৌঁছায়নি। অপরদিকে এঘটনার পর থেকেই নিরাপত্তাজনিত কারনে পড়াশোনা বন্ধ করে দেয় তার অভিভাবকরা। ফলে গত এক বছর ধরে ওই স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সরেজমিনে অনুসন্ধানে গিয়ে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো,আব্দুল হালিম ও প্রধান শিক্ষক মো,তৈয়বুর রহমান বলেন বিষয়টি তাদের জানানো হয়নি। তবে অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয়তার সম্পর্ক রয়েছেন নয়ন মিয়া ও পরিবারের সাথে। তবে বিষয়টি তারা দেখবেন বলে জানান। অভিযুক্ত নয়ন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নয়ন মিয়ার পিতা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমাদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করেছে।এ কারনে তাদের দেখার আছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, শেখ জাবের আহমেদ বলেন বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়