শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়া থানার কৃষক হত্যা মামলার আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

কক্সবাজার জেলার চকরিয়া থানার চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ’কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মোঃ ছোটন কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সিকদার পাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। বিগত কিছুদিন পূর্বে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমের কাছ থেকে ব্যবহারের জন্য একটি টর্চ লাইট নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ছোটন প্রতিবেশী মোঃ ফরিদ এর নিকট তার টর্চ লাইটটি ফেরত চাহিলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।বাকবিতন্ডার একপযায়ে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমকে হত্যার হুমকী প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিম তার বাড়ী হতে কৃষি কাজের উদ্দেশ্যে বাহির হয়ে চকরিয়া থানাধীন চন্দ্র ঘোনা এলাকায় পৌছালে প্রতিবেশী মোঃ ফরিদ এবং তার অন্যান্য সহযোগীরা দলবদ্ধ ভাবে পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড়, দা ইত্যাদি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তা ভিকটিমের পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ভিকটিমের মৃত্যু হয়।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের পিতা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৬ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২০, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং, ধারাঃ-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত মামলার ০৬নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে  আনুমানিক ২০০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুর রশিদ (৫৫), পিতা-মৃত নুরুচ্ছফা, সাং-দশের ঘোনা, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়