শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় অপহরণ হওয়া কিশোরী নওগাঁ থেকে উদ্ধার, মূলহোতা পলাশ র‍্যাবের জালে

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে অপহৃত এক গার্মেন্টসকর্মী কিশোরীকে নওগাঁ থেকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এসময় অপহরণের মূল হোতা মো. অমিত হাসান পলাশ (২২) কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের দাবি, ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে পলাশ ও তার সহযোগীরা।

র‍্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি দল গত রাত ১২টা ৩০ মিনিটে (০১ অক্টোবর) মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারী পলাশকে গ্রেফতার করে। পলাশের বাড়ি নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামে।

ভিকটিম ও পলাশ উভয়ই ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। র‍্যাব জানায়, পলাশ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে নানা প্রকার কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী এতে সাড়া না দেওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা করে।

১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার জন্য ভিকটিম গার্মেন্টসের সামনে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে পলাশ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত সিএনজিতে তুলে নিয়ে যায়।

অপহরণের পরদিন ভিকটিমের মা শাহ আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে এবং নজরদারি বাড়ায়।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গত রাতে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী পলাশকে গ্রেফতার করে এবং ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, “এ ধরনের অপরাধ দমন ও অপহৃত ভিকটিমদের উদ্ধার করতে র‍্যাব সবসময় প্রস্তুত রয়েছে। আমরা সমাজের প্রতিটি স্তরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়