শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও  স্ত্রী আহত

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও স্ত্রী আহত।

বুধবার ১ অক্টোবর দুপুরে টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের কাইতকাইত  নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জমালপুরগামী সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল আরোহী স্বামী - স্ত্রীকে চাপা দিলে মোটরসাইকেল চালক পিছনের চাকায় পিষ্ট হয়ে আটকে  যান এবং ঘটনাস্থলে নিহত হোন। এ সময় স্ত্রী ছিটকে পড়ে প্রাণে রক্ষা পান এবং গুরতর আহত হোন। নিহত ব্যক্তি হলেন মোটরসাইকেল আরোহী   জামালপুর জেলার সরিষাবাড়ির মূলবাড়ি গ্রামের আপন মিয়া (২৫) ও আহত তার স্ত্রী ফারজানা আক্তার (১৯)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর  ১২ :০০ ঘটিকায়  ৯৯৯ নাম্বার হতে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং উদ্ধার কাজ শুরু করেন। ফায়ারসার্ভিস আরো জানায়,  একটি সিমেন্ট  বোঝাই কাভার্ড ভ্যান  ( ঢাকা মেট্রো- উ- ১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পিছন থেকে একটি মোটর সাইকেল কে ধাক্কা দিলে মোটর সাইকেল  চালক কাভার্ড ভ্যান এর পিছনের চাকার মধ্যে আটকা পড়ে।  সংবাদ পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট,  স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করে এবং মরদেহ  মধুপুর থানার সাব- ইন্সপেক্টর জিয়াউলের নিকট হস্তান্তর করে । এসময় আহত অবস্থায় নিহতের স্ত্রী ফারজানা আক্তারকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ দূর্ঘটনার  প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়