শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী সাগর গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার আলোচিত গনধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সাগর’কে পাঁচলাইশ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার মামলা নং-১৬, তারিখ ১৮ জুলাই ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) মামলার এহাজারনামীয় ০১ নং আসামী মোঃ সাগর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২৩:৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সাগর (২৫), পিতা-মোঃ সামশু, সাং-ছিন্নমুল, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়