শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে অপহৃত কিশোর ৩ দির পর উদ্ধার

আইরিন হক,বেনাপোল(যশোর):: যশোরের বেনাপোল থেকে অপহরন হওয়া মটর মেকানিক ইদ্রিস  আলীকে ৩ দিন পর উদ্ধার উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার(০৩ অক্টোবর) সন্ধ্যায়  অপহরন চক্রের সদস্যরা  

তাকে একটি প্রাইভেট কারে নিয়ে  যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।

এর আগে গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। এঘটনায় তারা বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছিল।

ইদ্রিসের বাবা বেনাপোলের ঘিবা গ্রামের আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারনে তার ছেলে বেনাপোল বাজারের একটি মটর সাইকেল গ্যারেজে গত মাসে চাকরী নেয়। গত সপ্তাহে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধোর করে কিশোর গ্যাংয়ের সদস্য বেনাপোলের দিঘিরপাড় গ্রামের মনজুর ছেলে  রেজওয়ান,বিল্লালের ছেলে হাবিব ও এজাজসহ ৭ থেকে ৮ জন। পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দ্যেশে বেনাপোল বাজারে আসে। কিন্তু পরে তার ফোন বন্ধ থাকে  এবং নিখোঁজ হয়। খোজাখুজি করে না পেয়ে পুলিশে অভিযোগ দেওয়া হয়। হঠাৎ করে বৃহস্পতিবার বিকালে ইদ্রিসের বোনের মোবাইলে তাকে চোঁখবাধা অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপন চায় অপহরনকারীরা।  বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।শুক্রবার পুলিশ ফোন দিয়ে তার ছেলে উদ্ধারের বিষয়টি জানান।এদিকে এ অপহরনের ঘটনা জনমনে রহস্য ও ধ্রব জাল তৈরী হয়েছে। 

সাথে কারা জড়িত সনাক্ত করতে কাজ করছে বলে জানান পোর্ট থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, ছেলেটি অসুস্থ্য থাকায় তেমন কিছু জিজ্ঞাসা করা সম্ভব হয়নি। পরবর্তীতে কথা বলে ঘটনার সাথে কারা জড়িত বা কোন রহস্য আছে কিনা তা তদন্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়