শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডে জড়িতদের নাম জানাতে পারেনি।

শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজয় উপজেলার মজিব সড়ক থেকে নুতন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক তাকে মারধর করে। পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে ওই সময় বিজয়ের সাথে থাকা দুই বন্ধু হত্যাকান্ডের কারণ জানতে পারেনি।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, প্রাথমিক ভাবে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়