শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

আইরিন হক, বেনাপোল (যশোর) :  সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দু’বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া শুরু করছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক শামিম হোসেন।

তিনি বলেন, কয়েকদিন বন্ধের পর শনিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। এছাড়া বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে ট্রাক পেট্রাপোল বন্দরে যাচ্ছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, “দুর্গাপূজায় ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় পেট্রাপোল বন্দরে পণ্য বোঝাই কয়েকশ ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে সেগুলো বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। তবে ট্রাকের চাপে বন্দর এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক)  রতন হোসেন  জানান, “শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। এতে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ওদের ছুটি শেষে শনিবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারসহ বেনাপোল বন্দরের অন্য কাজকর্ম স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, পূজার ছুটি শেষে পুনরায় চালু হলেও পেট্রাপোল বন্দরে সিঅ্যান্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়