শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির চার নেতাকর্মী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও তার সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অংগ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। এ মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়