শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় জেলেদের জালে দুই রাজা ইলিশ

রাজা ইলিশ হাতে জেলে আবুল কাশেম মাঝি।

ফরহাদ হোসেন, ভোলা : ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪ কেজি ওজনের দুই রাজা ইলিশ। এর মধ্যে ১টি ইলিশের ওজন আড়াই কেজি ও অপরটির ওজন দেড় কেজি। মাছ ২টি ডাকে (নিলামে) সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সদর উপজেলার শিবপুর মাছঘাটে আলমগীর ব্যাপারীর আড়তে মাছ ২টি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন মো: বাচ্চু ব্যাপারী। 

আবুল কাশেম মাঝি জানান, ৯ জেলে নিয়ে তিনি মেঘনা নদীর সাগর মোহনায় মাছ শিকারে যান।  নদীতে জাল ফেলে তোলার সময় তাদের জালে ২টি রাজা ইলিশ ধরা পড়ে। পরে মাছ ২টি শিবপুর মাছঘাটে নিয়ে এলে আলমগীর ব্যাপারীর আড়তে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। অভিযানের শেষ দিনে রাজা ইলিশ পেয়ে খুশি তিনি।

আড়তদার আলমগীর ব্যাপারী বলেন, শুক্রবার স্থানীয় আবুল কাশেম মাঝি ২টি রাজা ইলিশ ঘাটে নিয়ে এলে সাড়ে ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় বাচ্চু ব্যাপারী। মো: বাচ্চু ব্যাপারী জানান, তিনি ইলিশ ২টি সাড়ে ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। এগুলো ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এ রকম বড় ইলিশ সচরাচর দেখা মিলে না। তাই ঢাকার মোকামে বড় ইলিশের চাহিদা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়