শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম, গুরুতর আহত দুই

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্ধে আপন চাচাত ভায়েদের হামলা চালিয়ে অপর তিন সহোদর চাচাত ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো- আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফ কে যশোরে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাই মনিরুলদের সাথে দ্বন্ধ চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্টান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন।  এদিন মাছ বিক্রি নিয়ে চাচাত ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই  তাদের আপন চাচাতো ভাই খারাসপুর গ্রামের ‌মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮- ১০ জন জোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যাবসায়ীক দ্বন্ধে চাচাত ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়