শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রামে গৃহবধূ নি‌খোঁজের ঘটনায় ফায়ার সা‌র্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় শাফিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর'২৫) দুপুরে বিলের পাড়ে তার ব্যাবহৃত জুতা  পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখেন স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর'২৫) রাত সাড়ে ১১টার দিকে তিনি সবার অগোচরে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজ ঐ নারী উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) এলাকার আফসার আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধরে মান‌সিক রোগে ভুগ‌ছিলেন। বি‌ভিন্ন ভাবে চি‌কিৎসা নেয়ার পরও তার কোন অগ্রগ‌তি হয়‌নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বা‌ড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। পরে স্বজনরা তাকে বি‌ভিন্ন স্থানে খোঁজাখুঁ‌জি করলেও তার কোনও সন্ধান পাওয়া যায়‌নি। এক পর্যায়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব‌্যবহৃত জুতা পরিত্যক্ত অবস্থায় পরে থাকেন দেখেন স্থানীয়রা।

পরে এলাকাবাসী অনেক খুঁ‌জে তাকে না পে‌য়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে গিয়ে উদ্ধার অ‌ভিযান চালায়।

এ ব্যাপারে ফুলবা‌ড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শওকত আলী জানান, খবর পে‌য়ে ঘটনা স্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। ফায়ার সা‌র্ভিস উদ্ধার অ‌ভিযান অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়