শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০ (ভিডিও)

ভোলা প্রতিনিধি: ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে জেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৫০ কর্মী-সমথর্ক আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার সকাল ১১টায় শহরে মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে তারা নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে সদর রোডের মহাজন পট্টিতে নিজেদের দলীয় কার্যালয়ের সমাবেশের পর মিছিল বের করে জেলা বিএনপি। এসময় বিএনপি মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসলে উভয় পক্ষের মধ্যে নেতাকর্মীরা সংঘর্ষে জাড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার ওপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়।

এতে গণমাধ্যমকর্মী শাহরিয়ার জিলনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়