শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া দেখে ফেলায় শ্বশুর খুন, পুত্রবধূ ও প্রেমিক কারাগারে

ঝিনাইদহে পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় ইসহাক আলী নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পুত্রবধূসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নিহত ইসহাক আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের রওশন আলী।

রবিবার (২ নভেম্বর) তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।

তিনি বলেন, ‘নিহত কৃষকের পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, রওশনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেদিন সন্ধ্যায় রওশনের সঙ্গে আমাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আমার শ্বশুর।

পরে আমি ও রওশন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার ছক করি। সে অনুযায়ী বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার শ্বশুর ইসহাককে শ্বাসরোধে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে রওশন আলী ও নিহতের পুত্রবধূকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ২৮ অক্টোবর ঝিনাইদহ সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামের একটি ধানক্ষেত থেকে ইসহাক আলী নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উৎস: কালবেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়