শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

মো. কামরুল ইসলাম, ‎‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি শাটারের তিনটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোরে রহিছ মেম্বার মার্কেটের পশ্চিম পাশে জালাল উদ্দিনের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারে তখন সব দোকান বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী নারায়ণ সাহার দোকানের ভেতরে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— নারায়ণ সাহা (৩টি শাটার), স্বপন চন্দ্র সাহা (২টি শাটার) এবং আক্তার হোসেন (৪টি শাটার)। মোট ৯টি শাটারের দোকান আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

‎আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎নবীনগর ফায়ার সার্ভিসের টিম প্রধান দেবব্রত সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করব।”

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, “আমার চারটি শাটারের মধ্যে দুটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পানির সংযোগ ঠিক করতে সময় নেয়, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।”

‎অগ্নিকাণ্ডের ঘটনায় নবীনগর বড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়