শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের উপকূলে দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আহত

এস. এম সাইফুল ইসলাম কবির, সুন্দরবন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেদুবলার আলোরকোলের ডিমেরচরে সোমবার দুপুরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।

আহত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। এ সময় বনের মধ্যে তল্লাশি করে ৪/৫ জন লোক দেখতে পেয়ে তাদের ধরার জন্য বনরক্ষীরা ধাওয়া করে। এসিএফ রানা দেব দৌড়ে একজন শিকারীকে ধরে ফেলেন। এ সময় অন্য শিকারীরা এসিএফকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়।

বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।

আহত এসিএফ কে দুবলার অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুহাস রন্জন হালদার বলেন, মারধরে আহত এসিএফের আভ্যন্তরীন আঘাতের বিস্তারিত বুঝতে তাকে দ্রুত এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়