শিরোনাম
◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের ইয়াবা ট্যাবলেটসহ দম্পতি আটক

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি(যশোর):  যশোরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ এক দম্পতিকে  আটক  হয়েছে। 

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) ভোরে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঝিকরগাছায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম গ্রামের আলমগীর হোসেন (২৮) ও তার স্ত্রী ময়না পাখি (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে একটি টিম ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নেয়। এসময় সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আলমগীর ও তার স্ত্রী ময়না পাখিকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে আসে।

আটক দম্পতি দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাদের নামে মাদকের মামলা ছিল জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়