শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাদুকাটায় বালি চোরদের হামলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্য আহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে বালিখেকো চক্রের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নদীর পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নদীর পাড় কেটে বালি চুরির ঘটনায় অভিযান চালাতে গেলে বালিচোর চক্রের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, তাহিরপুর থানা ও নৌ পুলিশের সদস্যদের লক্ষ্য করে পাথর, বোল্ডার ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য আহত হন এবং ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান অল্পের জন্য রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘাগটিয়া গ্রামের বালিচোর চক্রের মূলহোতা আবু লাহাবের নেতৃত্বে শফিক, আবু তালিব ও আল আমিনসহ ২৫-৩০ জন একযোগে হামলায় অংশ নেয়। তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্র, পাথর ও বোল্ডার নিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে প্রশাসনের সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

আবুল লাহাব হামলায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “ঘটনাস্থল আমার ভাই শফিক ও আবু তালিবদের এলাকায়। হয়তো তারা জড়িত থাকতে পারে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, “হামলাকারীরা বেপরোয়া হয়ে পাথর ও বোল্ডার নিক্ষেপ করে। আমরা ঘটনাটি ইউএনওকে অবহিত করেছি।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “ঘটনাটি জেলা প্রশাসককে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “হামলা ও বালি চুরির ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়