শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে ৪০ জন বিএনপির নেতাকর্মীর জামায়াত ইসলামীতে যোগদানের অপপ্রচারের বিরুদ্ধে পৌর বিএনপির সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ৪০ জন বিএনপির নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অপপ্রচারের বিরুদ্ধে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 

রবিবার ৯ নভেম্বর বিকালে তাদের পৌরসভার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন তাদের কোনো নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন জানান , তারা যখন টাঙ্গাইল -১  মধুপুর - ধনবাড়ী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছন , তখনই টাঙ্গাইল - ১ , মধুপুর - ধনবাড়ী আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।  তিনি আরও বলেন , ৮ নভেম্বর শনিবার ১ নং ওয়ার্ডের নাগবাড়ীতে জামায়াত ইসলামী বাংলাদেশের এক সমাবেশ করে। ঐ সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ জন নেতাকর্মী যোগদান করেছে এবং তারা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে বলে ঘোষণা করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।

তাদের এ বার্তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রের অংশ মাত্র। মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কোনো সদস্য যোগদান করেননি। তারা বিএনপির পতাকাতলেই ঐক্যবদ্ধ রয়েছেন এবং আত্ম বিশ্বাসের সাথে ধানের শীষের পক্ষেই কাজ করে যাচ্ছেন। তাদের  এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর পৌর শাখার আমীর আব্দুল কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায়  কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এসময় পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়