শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে কাঠবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১

তপু সরকার হারুন শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ট্রলিভ্যান উল্টে চালক আব্দুল খালেক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজিম (৫) নামে এক শিশু। ৯ নভেম্বর রবিবার রাত অনুমান ৮টার সময় উপজেলার হালুয়াহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে উপজেলার হালুয়াহাটি এলাকা থেকে ভ্যানচালক আব্দুল খালেক ভ্যানে কাঠ বোঝাই করে যাচ্ছিলেন। রাস্তাটি পাহাড়ের ভিতর দিয়ে হওয়ায় উঁচু নিচু ও খানাখন্দে ভরা। উচু নিচু ও খানাখন্দের কারণে কাঠবোঝাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়।

ওইসময় ভ্যান চালক আব্দুল খালেক ও শিশু নাজিম কাঠবোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শিশু নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজিম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়