শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামে ১৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করেছে। চোরাচালানের দায়ে অভিযানে এক চোরাকারবারিও বিজিবির হাতে ধরা পরে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে সোমবার রাতে এসব ভারতীয় পণ্য আটক করা হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে, ৯২ বোতল ভারতীয় মদ, ৯ কেজি গাঁজা, ৬৭ পিস ইয়াবা, প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি জব্দ করে। যার সিজার মূল্য ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, (পিএসসি) জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায়, ২২ বিজিবি ব্যাটালিয়নের সাহসী সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা মাদক সহ অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়