শিরোনাম
◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ফারুক হোসেন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎“আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকার” আহ্বান জানিয়ে এবার গ্রেপ্তার হলেন ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন (৬৭)। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদ বাড়ী সড়কে অবস্থিত তাঁর শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎প্রসঙ্গত গত ৩ নভেম্বর ফারুক হোসেন “মো. ফারুক হোসেন” নামে নিজ  ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজেকে “ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি” দাবি করে লিখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনসমূহ, আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। ১০-১১-১২ স্ব-স্ব এলাকায় প্রত্যেকের অবস্থান থেকে , মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, অবৈধ ট্রাইবুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন হোক পতন হোক।

‎সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার সাতদিনের মধ্যে আজ সোমবার তাকে গ্রেপ্তার করলো পুলিশ।

‎গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) শামছুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফারুক হোসেনকে। 

তিনি বলেন, তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

‎জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা মৃত মো. জাহিদ হোসেনের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়