শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তার দীপক কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ১০ আগস্ট।

বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। এ খবরে ইমিগ্রেশনে নজরদারি জোরদার করা হয়।

সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্টে এক্সিট সিল দেওয়ার আবেদন করেন। ওই সময় তাঁর নাম পুলিশের ব্ল্যাকলিস্টে পাওয়া গেলে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে আটক করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে দীপক স্বীকার করেন যে, তিনি বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) জানান, “গ্রেপ্তারকৃত দীপক কুমার বিশ্বাসকে রাতে সংশ্লিষ্ট থানার মামলা কর্তৃপক্ষ মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়