শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। দিন দিন কমছে তাপমাত্রা, ভোরের বাতাসে মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে পারদ উঠছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে, ফলে জেলায় তৈরি হয়েছে গরম-শীতের মিশ্র আবহাওয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ছে সাদা কুয়াশার চাদরে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন জানান, ভোরে এমন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা দেখা যায় না।

চাকলাহাটের বাসিন্দা মাসুম জানান, সকালে খুব ঠান্ডা লাগে, শীতের কাপড় না পরলে থাকা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়