শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের এগার বছর পর ভারত থেকে দেশে ফিরল শান্তনা

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশি নারী শান্ত্বনা। মানসিক অসুস্থ্যার কারনে ভারতে নিখোঁজ ছিল তিনি। মঙ্গলবার বিকালে ভারতীয় পেট্টাপোল পুলিশ তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও স্বজনেরা জানান, মানসিক রোগী শান্তনা ৪ সন্তানের জননী। সে ভারসম্য হারিয়ে ১১ বছর আগে ভারতে যায়। পরে ভারত পুলিশের হাতে আটক হয়। বোম্বের একটি জেল হাজতবাস শেষে মানবাধিকার সংগঠন কলিকাতার সংকল্প শেল্টার হোমে ঠাই হয় তার। ২০২৪ সালের জুলাইতে ভারতে তার অবস্থানের কথা জানতে পারেন ঢাকার মানবধিকার কর্মি সাংবাদিক সেলিম খান ও নুরুল হুদা। পরে তার পরিবারের সাথে ও দু দেশের হাইকমিশনের সাথে ১৬ মাস  যোগাযোগের পর শান্তনা ফেরে দেশে।
ফেরত আসা নারী শান্ত্বনা বেগম (৪৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মহুরীর কাজ করতেন।  

শান্ত্বনার পরিবারের লোকজন জানান, শান্ত্বনা মানসিক প্রতিবন্ধী ছিল। দাম্পত্য জীবনে তিনি ৪টি পুত্র সন্তানের জননী। ১১ বছর আগে নিখোঁজ হন তিনি। দেশে অনেক খোঁজাখুঁজি করে তার কোন খোজ পাওয়া যায়নি। পরিবার থেকে শান্ত্বনা প্রায় প্রায় নিখোঁজ হতেন।।সর্বশেষ শেষ নিখোঁজের ১১ বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের ১৭ জুলাই তার সন্ধ্যান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান।  পরে তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদা সেলিম খানের সহায়তায় শান্ত্বনা আজ  ফিরল দেশে। কাছ পেয়ে খুশি স্বজন ও মানবধিকার কর্মিরা দেশে ফেরত আনতে পেরে খুশি বলে জানান মানবধিকার কর্মি সেলিম খান ও নুরুল হুদা।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত হোসেন বলেন। ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা শান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

যশোরের মানবধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারএনজিও মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের  বেনাপোল সহকারি প্রোগ্রামার অফিসার শফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়