শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে গ্রেফতার ১৩ 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর নির্যাতনকারী মোট ১৩ জন ফ্যাসিস্টকে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মজিবর রহমান (৪৬),  ভূরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী ৬নং কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম ওরফে মোঃ এজাজুল ইসলাম (৪৫), ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জগলুল হায়দার (৫০), নাওডাঙ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (৪৪), কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), কুড়িগ্রাম সদরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ এরশাদুল হক আরিফ (৩০),  কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৩৮),  রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের পাঠাগার বিষয় সম্পাদক মোঃ কাইয়ুম আলী (৩৫) ও নাগেশ্বরী রামখানা ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ নুর আলম (৪৬)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ১৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান আগামীতে নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়