শিরোনাম
◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগ সভাপতির 'মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী' মন্তব্য

বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে ঘটে এই ঘটনাটি। ঘটনাস্থলে আগুন নিক্ষেপের ১১ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা কোনো বস্তুতে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করেন। মুহূর্তের মধ্যেই স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরে যায়। ভিডিওতে আরেকজনকে বলতে শোনা যায়, “দে”, এরপরই অপর ব্যক্তি অগ্নিনিক্ষেপ করে দ্রুত সঙ্গীর সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, “বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেবো না।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমরা খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে এমন কোনো অগ্নিসংযোগের চিহ্ন পাইনি। বিষয়টি কোথায় ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়