শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এসময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. আউয়াল হোসেন, মো. রাসেল এবং মো. শাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে একই ইউনিয়নের রবিউল ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার। হামলায় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়