শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে আটক বেনজীরের কাছে ৩ দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক একটি সূত্র।

রোববার (১৪ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, দুদকের একটি মামলার প্রেক্ষিতে তাকে দুবাইয়ে আটক করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বেনজীর আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আটকের তথ্য জানানো হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে। বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করবে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে দায়ের করা একাধিক মামলার তদন্তের মুখে থাকা বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের আবেদনের পর আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়। তার আটকের ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়