শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১, কনস্টেবল নং ৮৪৫), কনস্টেবল আরিফ হোসেন (৩৩, কনস্টেবল নং ৭৯১) এবং কনস্টেবল নজরুল ইসলাম (৫২, কনস্টেবল নং ৭৬৬)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানান, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল, তবে সেগুলো মারাত্মক নয়। চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, ঘটনাস্থল থেকে ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়