শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে লাদেন মিয়া (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া এলাকার ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাদেন পৌর এলাকার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, লাদেন মিয়া ২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীরপাড়ে যায় লাদেন। হটাৎ সে নদী সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওযার চেষ্টা করলে মাঝ নদীতে ডুবে যায়। এসময় ডুবে যাওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।

নিহতের বাবা সুলতান মাহমুদ বলেন, লাদেন প্রায় ২ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলো। এছাড়াও তার মৃগীরোগ ছিলো। সকালে খেয়ে বাড়ী থেকে একাই বের হয়ে গেছে। পরে নদীতে ডুবে মারা যাওয়ার খবর জানতে পারি। 

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এস.আই ফখরুল আলম বলেন, লাদেনের মানসিক ও মৃগী রোগ ছিলো। পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়