শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়ার বিপক্ষে কে হবেন মেসির সঙ্গী? সিদ্ধান্তের অপেক্ষায় স্কালোনি

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সেন্টার ফরোয়ার্ড পজিশন। বুধবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল স্কালোনি কাকে শুরুর একাদশে রাখবেন—হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ?

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব এবং সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় আলভারেজই দীর্ঘদিন ধরে স্কালোনির প্রথম পছন্দ। কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর থেকে তিনি নিয়মিতভাবে আর্জেন্টিনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেছেন। গতি, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা এবং লিওনেল মেসির সঙ্গে বোঝাপড়া তাঁকে এগিয়ে রাখছে। নিয়মিত মাঠে আস্থার প্রতিদান দিচ্ছেন আলভারেজ। কাতার বিশ্বকাপে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে গোড়ালির চোট আলভারেজকে কিছুটা পিছিয়ে দিয়েছে। চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তিনি। এ সময় সুযোগ পান লাউতারো মার্তিনেস। হন্ডুরাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোলও করেন ইন্টার মিলান অধিনায়ক।

২০২৪ কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হলেও পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন মার্তিনেস। অন্যদিকে আলভারেজ বেশি সময় মাঠে ছিলেন এবং স্কালোনির কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে ইনজুরির কারণে গত এক বছরে বেশ কয়েকবার ছন্দ হারাতে হয়েছে মার্তিনেসকে। মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মিস করার পর চলতি বছরের দুটি প্রীতি ম্যাচও খেলতে পারেননি তিনি।

ক্লাব ফুটবলেও দারুণ মৌসুম পার করেছেন দুজন। সবশেষ মৌসুমে ইন্টারের হয়ে ৪১ ম্যাচে ২২ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন মার্তিনেস। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে পরিস্থিতি কিছুটা বদলেছে। আলভারেজ এখনো পুরোপুরি ছন্দে ফেরার পথে থাকলেও মার্তিনেস বর্তমানে শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে ইন্টার তারকাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দীর্ঘমেয়াদে স্কালোনির আস্থার তালিকায় থাকা আলভারেজ এখনো সামান্য এগিয়ে। এমতাবস্থায় আর্জেন্টিনার নাম্বার নাইন নিয়ে লড়াই যে বিশ্বকাপজুড়েই চলবে, তা বলাই যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়