শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় এক রাজা ইলিশ আট হাজার দুইশতে বিক্রি 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৭৫ গ্রামে এক ইলিশ। বুধবার সকালে সদর উপজেলার তুলাতুলি মৎস্যঘাটে আসলাম গোলদারের আড়তে নিলামে ইলিশটি ৮ হাজার ২০০ টাকা বিক্রি হয়েছে।

আড়ৎদার আসলাম গোলদার জানান, সকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের জেলে মো. মনির মাঝিসহ তার সঙ্গীরা ইলিশ শিকার সময় মেঘনা নদীতে তাদের জালে উঠে আসে ওই ইলিশটি। স্থানীয়দের ভাষায় বড় ইলিশকে রাজা ইলিশ বলে। পরে তুলাতুলি ঘাটের আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের উপস্থিতিতে মাছ প্রকাশ্যে (ডাক) নিলামে বিক্রি করা হয়। সর্বোচ্চ ৮ হাজার ২০০ টাকা দাম ধরে মাছটি ক্রয় করেন তাদের ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী।

আড়তদার জসিম ব্যাপারী জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই তিনি এত বেশি দাম দিয়ে মাছটি ক্রয় করেছেন। বরিশাল বা ঢাকার পাইকারি আড়তে এ ইলিশটি ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা বিক্রির আশা করছেন তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ইলিশ সারাবছর ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। তবে বেশি ডিম ছাড়া অক্টোবর থেকে নভেম্বর মাসে। ওই ইলিশটি সাগর থেকে ডিম ছাড়ার জন্য উঠে আসছিল। পরে জেলেদের জালে ধরা পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়