শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সেজে প্রেমের ফাঁদ, নগ্ন ভিডিও ধারন, এরপর যা ঘটল

গ্রেপ্তার মো. আজম আলী ও মো. সাফায়েত হোসেন। ছবি : সংগৃহীত

প্রথমে প্রেমের সম্পর্ক, এরপর নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করতেন অর্থ আত্মসাৎ। এই চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

এতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) রাতে অ্যান্টি টেররিজম ইউনিট রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে নগ্ন ছবি-ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করত।

গ্রেপ্তাররা হলেন, মো আজম আলী (২৫) ও মো. সাফায়েত হোসেন (২৫)। গ্রেপ্তারকালে তাদের থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানার গেল ১৬ নভেম্বরের এক মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়