শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান: বীজ বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বীজ বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান চলাকালে শিশু খাদ্য, সার–কীটনাশক, বীজ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা, মান, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, প্রতিশ্রুত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত বীজ বিক্রি না করায় মেসার্স জোয়ার্দ্দার বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্বাস জোয়ার্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং একই ধারায় মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী খালেদ মাসুদ সাবু মল্লিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের বীজ বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখা, যথাযথ মান নিশ্চিত করা এবং নিয়ম মেনে পণ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, বীজ প্রত্যয়ন অফিসার ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়