শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন  (২৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ পুকুরে ভেসে উঠেছে।আজ শুক্রবার (২৮শে নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকার‘অস্ট্রেলিয়া ব্লো’নামের একটি প্রকল্পের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় নীলফামারীর সৈয়দপুর উপজেলার চান মিয়ার ছেলে। তিনি বড় ভাইয়ের সঙ্গে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন। পরিবারের লোকজন জানান, গত বুধবার থেকে হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁরা হতাশ হন। সকালে স্থানীয় লোকজন পুকুরে ভেসে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেন।

এ সময় নিহতের শরীরে লাল রঙের জ্যাকেট, কালো জিন্স প্যান্ট এবং দুই হাতে সাদা গ্লাভস ছিল। লাশটি ফুলে বিকৃত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

হৃদয়ের এক আত্মীয় ফজলুর রহমান বলেন, “বুধবার থেকে হৃদয়কে খুঁজে পাচ্ছিলাম না। আজ পুকুরে লাশ দেখে শনাক্ত করতে পারি। অবিবাহিত হৃদয় তার ভাইয়ের সঙ্গেই থাকত এবং রাজমিস্ত্রীর কাজ করত।”

ধামরাই থানার এসআই ফারুক হোসেন বলেন, “পুকুর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি সংযুক্তঃ ছোট চন্দ্রাইল এলাকায় ‘অস্ট্রেলিয়া ব্লো’ প্রকল্পের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়