শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। 

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি শিগগিরই বাস্তবায়ন করা হবে।
শনিবার সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগতমান উন্নয়নে অংশীজনদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর।

তিনি আরো বলেন, হাওর, চর ও পাহাড়ে বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ড. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়