শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাট পৌরএলাকার তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মোছাঃ মমিনা নেগম ও তার প্রেমিক মোঃ গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জজ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায় আরো তিন মাসের জেল ঘোষণা করা হয়।

‎রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু এই তথ্য নিশ্চিত করেন।

‎দণ্ডিতরা হলেন জেলা শহরের মাঝাপাড়া এলাকার মোঃ রহমত আলী মোল্লার মেয়ে মোছাঃ মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার মোঃ রমজান মুন্সির ছেলে মোঃ গোলাম রব্বানী।

মামলার বিবরণে জানাগেছে, ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আব্দুল জলিলকে অচেতন করে বালিশ চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত উল্লেখিত রায় দেন।

‎লালমনিরহাট জজ আদালতের দায়িত্ব প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, ২০২১ সালের ২১ জুলাই গভীর রাতে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত সাহার আলীর ছেলে আব্দুল জলিলকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। চার বছর দির্ঘ শুনানী ও ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষী প্রমান শেষে আদালতে প্রমান হওয়ায় আসামি স্ত্রী মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে সমর্থ হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়