শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে খোলা পেট্রোল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু 

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি খোলা পেট্রোল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকান মালিক বৃদ্ধ গফুর আলী (৬০) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে বাজারের আরো দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাগুজিপাড়া বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় আগুনের তাপে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করে।

তিনি আরও জানান, আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই ।বাজারের গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়