শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামে ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে  অভিযান পরিচালনা করে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করেছে। জব্দ হওয়া এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সুত্র  জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। সাম্প্রতিক ৭২ ঘণ্টার এই অভিযান গুলিতে এই বাজার মূল্যের ভারতীয় পণ্য গুলি আটক করা হয়।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছি। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে তাদের মহান দায়িত্ব পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়