শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে অটোবাইক ছিনতাই চক্রের ৭ জন গ্রেফতার, উদ্ধার ৪টি অটোবাইক

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর  কুয়াকাটায় পর্যটক পরিচয়ে চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোবাইকসহ আরো চারটি অটোবাইক উদ্ধার করা হয়েছে। জেলার মহিপুরে থানায় মামলা  দায়েরর পর পুলিশ পটুয়াখালী, বরিশাল ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর মহিপুরের মোঃ নাসির হাওলাদার(৩৯), মোঃ শাহীন হাওলাদার (২২), জেলার দুমকির মোঃ রাহাত হাওলাদার(২৭) ,পটুয়াখালীর সদরের আবুল বাশার(৩৫) ও মোঃ জসিম হাওলাদার(৩৮), বরিশালেল বাকেরগঞ্জের 
মোঃ লিটন আকন(৫৭) এবং রবগুনার আমতলীর মোঃ জাকির হোসেন গাজী (৪৫)। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে নিশ্চিত করেছেন। 

লিখিত বক্তব্যে তিনি জানান, অটো চালক মোঃ মুছা একটি বোরাক অটোগাড়ী চালিয়ে সংসার চালাতেন। গত ৩০ নভেম্বর বিকেল ৫ টার দিকে পর্য়টন কেন্দ্র কুয়াকাটা চৌরাস্তায় অটো নিয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা এক ব্যাক্তি পর্যটক পরিচয় দিয়ে তার অটোতে করে সূর্য্যদয় স্পটে যাবে বলে তার মোবাইল নম্বর নেয়।  পরে  রাত অনুমান ৯ টার দিকে  ওই ব্যাক্তি ফোন দিয়ে  দিবাগত রাত ৩ টার দিকে তাদের নিয়ে সূর্য্যদয় স্পটে যাবার জন্য প্রস্তুত থাকতে বলে। পরবর্তীতে ৩ টার  আবার অটো চালক মুছাকে  কুয়াকাটা এলাকার  মম্বিপাড়া গ্রামের নতুন বাজার বেড়িবাঁধের পাঁকা রাস্তায় যেতে বলে। রাত সাড়ে ৩ টার দিকে চালক মুছা তার অটোটি নিয়ে ঘটনাস্থলে পৌছালে ট্যুরিস্ট পরিচয়দানকারী অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র  চালক মুছাকে এলোপাথারী মারধর করে।

এসময় ছিনতাইকারীদের মধ্যে একজন মুছার  পিঠে চাকু দ্বারা আঘাত করলে  গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মুছা রাস্তার উপর পরে গেলে ছিনতাইকারীরা মুছার ব্যাটারী চালিত বোরাক অটোগাড়ী নিয়ে পালিয়ে যায়। 

এদিকে পুলিশ অটো ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পৌছে  বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা করেন। এ সময় পুলিশ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ, এলাকার পারিপার্শ্বিক অবস্থা, প্রযুক্তিগত উপায়ে বিশ্লেষণ করে ছিনতাইকারীদের সনাক্ত করেন। এদের মধ্যে  মোঃ নাসির হাওলাদার, মোঃ শাহিন হাওলাদার, মোঃ জাকির হোসেন গাজী ও মোঃ লিটন আকন এই চারজন  ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত পাওয়া যায় এবং ছিনতাই করে নেওয়া অটোগাড়ী মোঃ রাহাত হাওলাদারের নিকট বিক্রয় করে।  জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীদের কাছ থেকে আরো তিনটি ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সহিত জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়