শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিমের মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক বিবৃতি

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিমের গর্ভধারনী মা খায়রুন্নেসা বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে তিনি মুত্যু বরণ করেন। বার্ধক্য জনিত কারনে তিনি দির্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

খায়রুন্নেছা বেগম ধর্মপরায়ন ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম সামসুজ্জোহা সরদারের স্ত্রী ছিলেন। এই আদর্শ্যবান বাবা,মা তাদের জীবন দশ্মায় ৮ সন্তানের জননী ছিলেন। সব সন্তানকেই সুশিক্ষিত করে গড়ে তোলেন। এসব সন্তানদের মধ্যে সাত বোনের এক ভাই মোস্তাফিজ্জোহা সেলিম। যিনি বেনাপোল সরগম সংগীত একাডেমীর সভাপতি, সাবেক প্রভাতী সংঘের সভাপতি, সাবেক বেনাপোল পৌর কমিশনার,বর্তমান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েমনের দপ্তর সম্পাদক এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসাবে সম্মান অর্জন করেছেন।

তার মততাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, যশোর জেলা যুবদলের আহবাহক  এম তমাল আহমেদ ও আনসারুল হক রানা সদস্য সচিব, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহীর, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর যুবদলের আহবাহক মফিজুর রহমান বাবু ,সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, ছাত্র দলের আহবাহক আরিফুজ্জামান আরিফ,উপজেলা ছাত্রদলের আহবাহক শরিফুল ইসলাম চয়ন। এছাড়া আরো বিবৃতি দিয়েছেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, সরগম সংগীত একাডেমী, বেনাপোল বন্দর প্রেসক্লাবসহ একাধিক সামাজিক প্রতিষ্ঠান । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়