শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মেটে আলু তোলাকে কেন্দ্র করে বৃদ্ধা ও নাতনিকে মারধর, থানায় অভিযোগ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার দুয়ারপাড়া এলাকায় মেটে আলু তোলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে এক বৃদ্ধা ও তার নাতনিকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুর জাহান (৬০) বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা যায়—মেটে আলু তোলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবননগর বাজারের ঠিকাদার ও ব্যবসায়ী জাকা উল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিন বৃদ্ধা নুর জাহানকে মারধর করেন। এ সময় নুর জাহানের নাতনি নওশিন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও হামলার শিকার হতে হয়।

বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম জানায় ,আমার মাকে অন্যায় ভাবে মারধর করার অপরাধে আমি নিজে বাদী হয়ে   জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি ।

এব্যাপারে ব্যবসায়ী জাকা উল্লার সাথে মুঠো ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তাদের মতামত প্রকাশ করা সম্ভব হইনি।

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এব্যপারে জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রিপন কুমার দাস জানান, ঘটনার বিষয়ে আহতের ছেলে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ্য দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়