স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর বাঙালির তো সব খেলার সেরা ফুটবল। ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল নিয়ে তুঙ্গে বিবাদ। এর থেকে রেহাই নেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখছেন ‘দাদা?’ কাকে ফেভারিট বলে মনে করছেন?
এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তার বিজয়োৎসবে ইস্টবেঙ্গল মাঠে হাজির ছিলেন সৌরভ। সেখানে তাঁকে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ বলেন, “সবে শুরু হয়েছে। আমি সব কটা ম্যাচ দেখতে পারিনি। এত রাতে হয় যে দেখা মুশকিল। -- সংবাদপ্রতিদিন
কোন দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে? সৌরভের জবাব, “এই বিশ্বকাপে কে ফেভারিট, সেটা বলার মতো ফুটবল গভীরতা আমার নেই। মেসি, এমবাপ্পে, আরও ভালো ফুটবলারদের দেখব। বিশ্বকাপ আরেকটু এগোক। তারপর বলতে পারব। আমি এখনও পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়ার ম্যাচটাই দেখতে পেরেছি। তাও পুরোটা দেখতে পারিনি। মেসি-রোনাল্ডোদের শেষ বিশ্বকাপ। কিছু প্রত্যাশা তো থাকবেই।