শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে র‌্যাব-১০ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাকিল শেখ বাবু (২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাকিল শেখ বাবু সদরপুর থানার জিআর মামলা নং-১৪৭/২১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী সাজা পরোয়ানাভুক্ত আসামি। তার পিতা শেখ সৈয়দ আলী এবং বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার নাজিম শেখের ডাঙ্গী এলাকায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়