শিরোনাম
◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর ঐতিহাসিক পৌর মুক্তমঞ্চ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুবারুকুল্লা।

দোয়া শুরুর আগে পবিত্র কোরআন খতম করা হয়। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার মুহূর্তে মাঠজুড়ে হাজারো মানুষের কণ্ঠে ওঠে ‘আমীন’ ধ্বনি। বেলা দুইটা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা মাঠে সমবেত হতে থাকেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। দেশবাসীর দোয়া ও প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ফেব্রুয়ারির নির্বাচনে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেব বলে আশা করি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়