শিরোনাম
◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠানো হলো একাধিকবার, দেখা যায়নি শিশু স্বাধীনকে (ভিডিও)

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ৩০ ফুট গভীর ওই গর্তে বারবার ক্যামেরা পাঠিয়েও শিশুটির কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার বিকেলে গর্তে ক্যামেরা নামালে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা শিশুটিকে দেখতে পাইনি। গভীরে ক্যামেরা পাঠিয়েও তাকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। সে বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ। আমরা চাই তাকে অক্ষতভাবে উদ্ধার করি। আশা করছি, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করতে পারব তাকে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। উদ্ধার কাজ চলমান আছে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় সেই দোয়া করছি।’ উৎস: ইত্তেফাক ও নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়