শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাভার ফায়ার সার্ভিসে রাত ১০টা ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে বাসে আগুনের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়